ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
নয়াদিল্লিতে প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের চুক্তি বাতিল
নিজস্ব প্রতিবেদক: ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে দায়িত্ব পালনরত সাংবাদিক ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে তার চুক্তি বাতিলের পেছনের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
ফয়সাল মাহমুদ ২০২৪ সালের ২৪ নভেম্বর দুই বছরের জন্য নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান।
নিয়োগ অনুযায়ী, তার দায়িত্ব পালনের মেয়াদ চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত থাকার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সরকারের সিদ্ধান্তে তার অবশিষ্ট চুক্তি বাতিল করা হলো।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়