ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
পতাকাবাহী গাড়িতে শপথে যাবেন উপদেষ্টারা: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে উপদেষ্টাদের অংশগ্রহণ ও যাতায়াত প্রটোকল সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্ধারিত নিয়ম অনুসারে উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সেদিন বিশেষ ব্যবস্থায় অনুষ্ঠানে যাবেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, শপথের দিন উপদেষ্টারা পতাকাবাহী সরকারি গাড়িতে করে অনুষ্ঠানে পৌঁছাবেন। অনুষ্ঠান শেষে একই গাড়িতে তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়া হবে, তবে ফেরার সময় গাড়িতে আর পতাকা থাকবে না।
প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা বর্তমানে দেশে অবস্থান করছেন এবং তারা দেশের গর্বিত নাগরিক। ভবিষ্যৎ উন্নয়ন ও রাষ্ট্রের অগ্রযাত্রায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান