ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
পোপ ফ্রান্সিসকে ইহুদি-বিদ্বেষী বললেন ইসরাইলের সাবেক রাষ্ট্রদূত
ডুয়া ডেস্ক : ইসরাইলের সাবেক রাষ্ট্রদূত ড্রর আইদার বলেছেন, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে ইসরাইলের যোগ দেওয়া উচিত নয়। সেইসঙ্গে তিনি প্রয়াত ফ্রান্সিসের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের অভিযোগ এনেছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিতে নিযুক্ত ইসরাইলের সাবেক রাষ্ট্রদূত ড্রর আইদার প্রয়াত পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের অভিযোগ এনেছেন এবং ইসরাইলি সরকারকে পোপের শেষকৃত্যে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইসরাইলি সংবাদমাধ্যম মারিভের সঙ্গে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন আইদার। তিনি ২০১৯-২০২২ সাল পর্যন্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
১৯৩৯ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তির কথা উল্লেখ করে আইদার বলেন, ‘পোপ কেবলমাত্র পিয়াস দ্বাদশের কাছেই ইহুদি-বিদ্বেষের মাত্রায় প্রতিদ্বন্দ্বী ছিলেন। ’
সাবেক এই কূটনীতিক বলেছেন, ‘ফ্রান্সিস আমাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছিলেন। তিনি আমাদের সন্তানদের নয়, গাজার শিশুদের কথা বলেছেন। ’ পোপ বিশ্বে ইহুদি-বিদ্বেষের উত্থানের জন্য মূলত দায়ী, যোগ করেন তিনি।
ভ্যাটিকানে নিযুক্ত ইসরাইলের সাবেক রাষ্ট্রদূতও সেই সমালোচনার কিছুটা প্রতিধ্বনি করেছেন। ২০২১-২০২৪ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালনকারী রাফায়েল শুটজ সম্প্রচারমাধ্যম কানকে বলেন, ফ্রান্সিস ইসরাইলের বিরুদ্ধে আক্রমণকে ‘উপেক্ষা’ করেছেন এবং গাজায় ফিলিস্তিনিদের পক্ষে তার প্রতিরক্ষার মাধ্যমে ‘দুর্ভোগ সৃষ্টি করেছেন’।
প্রসঙ্গত, ইস্টার সোমবার ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ভ্যাটিকানের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার