×

ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে চান পাকিস্তানের জামায়াত আমির

২০২৬ অক্টোবর ০৫ ১৯:৫৭:০৬

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে চান পাকিস্তানের জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের গড়া মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ ও ইরানসহ অন্যান্য মুসলিম দেশকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে পাকিস্তানের জামায়াতে ইসলামী। সম্প্রতি করাচিতে আয়োজিত এক বিশাল গাজা মার্চে অংশ নিয়ে দলটির আমির হাফিজ নাঈম মুসলিম বিশ্বের আরও বড় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

হাফিজ নাঈম বলেন, এই প্রতিরক্ষা চুক্তির প্রধান লক্ষ্য হওয়া উচিত গাজাসহ পুরো ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলা স্থায়ীভাবে বন্ধ করা। গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে ‘মক্কা ডিফেন্স এলায়েন্স’ চুক্তি সই হলেও যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরাইল এখনো যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, শুধু ফিলিস্তিন বা গাজা নয়, কাশ্মীরের মজলুম মানুষের অধিকার আদায় এবং আল-আকসা মসজিদ মুক্ত করার লক্ষ্যেও মুসলিম উম্মাহকে সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। শিয়া-সুন্নী বিভাজন কিংবা ভৌগোলিক দূরত্বকে পাশ কাটিয়ে একসঙ্গে লড়াই করার সময় এসেছে বলেও মন্তব্য করেন হাফিজ নাঈম।

ফিলিস্তিনিদের সাহসিকতার প্রশংসা করে তিনি জানান, জনগণের ভালোবাসা নিয়ে তাদের দল ও সাহায্য সংস্থা ‘আল-খিদমাত’ ইতোমধ্যে ফিলিস্তিনের মানুষের জন্য ১০ বিলিয়ন বা এক হাজার কোটি টাকার বেশি ত্রাণ পাঠিয়েছে।

গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহজুড়ে বিশেষ কর্মসূচি পালনের ঘোষণাও দেন হাফিজ নাঈম। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও উচ্চ করের বিরুদ্ধে তাদের আন্দোলন জোরদার করতে আগামী ৭ অক্টোবরের পর দলের পরবর্তী রাজনৈতিক কৌশল জানানো হবে বলে উল্লেখ করেন জামায়াতে ইসলামীর এই আমির।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত