ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
স্পোর্টস ডেস্ক: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের প্রথম ম্যাচটি মাঠে গড়াচ্ছে না। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল।
ডব্লিউসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কারিগরি কারণে’ ম্যাচটি স্থগিত করা হয়েছে। এক বার্তায় আয়োজকেরা জানায়, ‘৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) নির্ধারিত পাকিস্তান চ্যাম্পিয়ন্স বনাম বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ম্যাচটি কারিগরি কারণে স্থগিত করা হয়েছে। ম্যাচটি নিয়ে পরবর্তী আপডেট শিগগিরই জানানো হবে।’
এদিকে টুর্নামেন্টে পাকিস্তান দলের অংশগ্রহণ ঘিরে একধরনের জটিলতা তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে শঙ্কার বিষয়টি অবশ্য আগেই সামনে এসেছিল। ডব্লিউসিএলের অধিনায়কদের এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেও পাকিস্তান চ্যাম্পিয়ন্সের কোনো প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের ইমরুল কায়েস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের হরভজন সিং এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামার কথা মাহমুদউল্লাহ রিয়াদের দলের। এরপর ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলার কথা বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে