ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক: চলমান যুদ্ধের অবসান ঘটাতে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সংঘাত নিরসনে বিভিন্ন দেশ কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। সংকটের সমাধানে রাশিয়াও কূটনৈতিক পথে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানের তুর্কমেনবাশিতে কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) শীর্ষ সম্মেলন ও কাস্পিয়ান সাগরবিষয়ক পরিবেশ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে পুতিন বলেন, বর্তমান আঞ্চলিক সংকটের সমাধান এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই সংকটের সূচনায় ইরানের কোনো ভূমিকা ছিল না বলেও মন্তব্য করেন তিনি। সংঘাত বন্ধে বিভিন্ন দেশ কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে ইরানও যুদ্ধের অবসান ঘটাতে নতুন প্রস্তাব দিয়েছে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, সংকট সমাধানে রাশিয়ার অবস্থান স্পষ্ট। কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সংঘাতের অবসান ঘটাতে মস্কো সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হামলার মুখেও আলোচনার পথ থেকে সরে না আসার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলার সময়ও তেহরান বারবার হামলার শিকার হচ্ছে। তা সত্ত্বেও ইরান আলোচনার টেবিল ছাড়বে না।
পেজেশকিয়ান জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিভিন্ন প্রস্তাব বিনিময় হয়েছে এবং সেগুলো সংশোধনও করা হয়েছে। প্রস্তাবগুলো চূড়ান্ত হলে সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করবে তেহরান।
তিনি বলেন, সংঘাতের অবসান ঘটানো এবং আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে ইরানের জনগণের অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তবে যুক্তরাষ্ট্র একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার নীতি অব্যাহত রাখলে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে না।
যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে পেজেশকিয়ান আরও বলেন, বিশ্ব ও সংশ্লিষ্ট অঞ্চলে বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করা প্রয়োজন। কোনো একটি দেশের নীতি বা দৃষ্টিভঙ্গি অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। একতরফা আধিপত্য বিস্তারের বিরোধিতা করায় তিনি রাশিয়ার প্রশংসা করেন। পাশাপাশি আঞ্চলিক পর্যায় ও জাতিসংঘে ইরানের প্রতি মস্কোর অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানান।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন পেজেশকিয়ান। বাণিজ্য, অর্থনীতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। আগে সম্মত হওয়া কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, ইরানের সঙ্গে সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন পুতিনও। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন কৌশলগত কর্মসূচি ও নীতিগত সহযোগিতা রয়েছে, যা ক্রমেই বিস্তৃত হচ্ছে। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান রুশ প্রেসিডেন্ট।
সিআইএসের বর্ধিত পরিসরের সম্মেলনে প্রথমবারের মতো বিশেষ অতিথি হিসেবে অংশ নেন পেজেশকিয়ান। একই সফরে তিনি কাস্পিয়ান সাগরবিষয়ক পরিবেশ সম্মেলনেও যোগ দেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেন পুতিন ও পেজেশকিয়ান। জ্বালানি, কৃষি, পরিবহন ও বাণিজ্য খাতে যৌথ প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তারা। দুই দেশের স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এসব প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন দুই নেতা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল