ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি জানিয়েছেন, শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি তালিকা করা হয়েছে। খুব শিগগিরই তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হবে।
শনিবার (৩ অক্টোবর) কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘আমরা চাই দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হোক। সেজন্য ২০২৫ সালে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি হিসাব তুলে ধরেছিলাম। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এজন্য আগামীকাল আরেকটি হিসাব তার হাতে তুলে দেব।’
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে বর্তমানে আগের তুলনায় বেশি অর্থের প্রয়োজন হচ্ছে বলে জানান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেন, ২০২৫ সালের হিসাবে এ জন্য ২০০ কোটি টাকা দরকার ছিল। এখন প্রয়োজন বেড়ে ৭০০ কোটি টাকা হয়েছে। তাঁর ভাষ্য, প্রতিষ্ঠানের পাশাপাশি কর্মচারী ও শিক্ষকের সংখ্যাও বেড়েছে। এ বিষয়ে প্রস্তুত করা রিপোর্ট আগামীকাল প্রধানমন্ত্রীকে দেওয়া হবে, যাতে দ্রুত দেশের শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রত্যাশা পূরণ করা যায়।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রতিটি উপজেলায় শিক্ষকদের অনুষ্ঠান করার কথা জানিয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, এসব আয়োজনে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদেরও সম্পৃক্ত রাখার চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘আমরা আশাবাদী এই সরকার শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে