ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে বিরোধ মীমাংসা ঘিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক: গত ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে আরিফুল ইসলাম তারেককে মারধরের অভিযোগ ওঠে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ সৌরভের বিরুদ্ধে। ওই ঘটনার মীমাংসাকে কেন্দ্র করে পরে বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ও সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন, সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ও আরবি বিভাগের শিক্ষার্থী রমজান আলী, হল শাখার সদস্য সাইফ আলী শিথিল, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ সৌরভ এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে আরিফুল ইসলাম তারেক।
সংঘর্ষের পর রমজান আলী অচেতন হয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আহত অন্যরা ওই রাতেই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
জানা গেছে, গত ৫ অক্টোবরের ঘটনার মীমাংসার উদ্দেশ্যে সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম তারেক ও সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী মাহফুজ সৌরভকে নিয়ে ছাত্রদলের দুটি গ্রুপের নেতাকর্মী এবং তারেকের বন্ধুরা জড়ো হন। মীমাংসার একপর্যায়ে কথা-কাটাকাটি হলে তা সংঘর্ষে গড়ায়।
তারেকের ভাষ্য, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সৌরভ মোটরসাইকেল দিয়ে তাঁকে প্রায় ধাক্কা দিতে যাচ্ছিলেন। এর প্রতিবাদ করায় সৌরভ তাঁকে কয়েকবার চড় মারেন। এ ঘটনায় গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশ হয়।
এরপর মঙ্গলবার তারেক ও তাঁর কয়েকজন বন্ধু সৌরভকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে সৌরভ ভয়ে মোটরসাইকেলটি রাস্তায় ফেলে পালিয়ে যান বলে দাবি করা হয়। পরে মোটরসাইকেলটি সূর্যসেন হলে নিয়ে যাওয়া হয় বলে জানান সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ফাইম শাহরিয়ার সাজিব।
বিরোধের মীমাংসার উদ্দেশ্যে পরে তারেকের বন্ধুরা, একদল সাধারণ শিক্ষার্থী এবং সূর্যসেন হল ছাত্রদলের নেতাকর্মীরা সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব লিওনসহ কয়েকজনকে নিয়ে সৌরভের সঙ্গে বৈঠকে বসেন।
ফাইম শাহরিয়ার সাজিবের অভিযোগ, বৈঠকের সময় লিওন তাঁকে মারধর করেন এবং তাঁদের পক্ষ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। তাঁর ভাষ্য, ‘মীমাংসার সময় জহুরুল হক হল ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি নিয়ে এসে আমাদের মারধর করেন।’
তবে ফাইমের অভিযোগ অস্বীকার করেছেন লিওন। তাঁর দাবি, আগের বিরোধের জেরে তারেক ও তাঁর বন্ধুরা সৌরভকে মারধর করতে গিয়েছিলেন। পরে তিনি বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন এবং মল চত্বরে বৈঠকের ব্যবস্থা করেন। লিওন বলেন, ‘সৌরভ ক্ষমা চাওয়ার পরপরই তারা হঠাৎ আমাদের মারধর শুরু করে।’
সৌরভের দাবি, তারেকের লোকজন তাঁর মোটরসাইকেল ‘ছিনিয়ে নিয়ে’ সেটি ফেরত দেওয়ার বিনিময়ে টাকা দাবি করেন। তবে সোমবারের ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন এবং এরপর আর ফোন ধরেননি।
মারধরের ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে বুধবার দিবাগত রাতেই শাহবাগ থানায় তারেক ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব লিওন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি