ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসায় মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেওয়া এক বার্তায় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা মোকাবিলায় এই বাহিনীর গুরুত্ব তুলে ধরেন।
‘আইনশৃঙ্খলা রক্ষা সপ্তাহ’ উপলক্ষে পাঠানো বার্তায় মোজতবা খামেনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন সংঘাত ও যুদ্ধের সময় তাদের অবদান বিশেষভাবে স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, নিরাপত্তা আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। ইরানের বড় শহর থেকে শুরু করে গ্রাম ও পাড়ার ক্ষুদ্রতম জনবসতি পর্যন্ত নিরাপত্তা প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। প্রতিকূল আবহাওয়া, পাহাড়ি ও সামুদ্রিক জলবায়ুতে দুর্গম সীমান্ত পাহারা দেওয়া থেকে শুরু করে সমতল ভূমি, বন-জঙ্গল ও দেশের কেন্দ্রস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই বাহিনী দেশের নিরাপত্তার অন্যতম শক্তিশালী স্তম্ভ।
মোজতবা খামেনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে উচ্চপদস্থ কর্মকর্তা ও স্টাফ পর্যায় থেকে শুরু করে থানা এবং পুলিশ ফাঁড়ি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও জোরালো হয়েছে। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় তাদের অবদান ও কার্যক্রম আরও স্পষ্টভাবে সামনে এসেছে।
তিনি বলেন, মার্কিন-জায়নবাদী শত্রুরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সম্মুখসারির ইউনিট পর্যন্ত আঘাত হানতে বিশেষ মনোযোগ দিয়েছে এবং মরিয়া প্রচেষ্টা চালিয়েছে। শত্রুদের এই তৎপরতা নিরাপত্তা প্রতিষ্ঠানে বাহিনীটির গুরুত্ব আরও স্পষ্ট করেছে।
মোজতবা খামেনির ভাষ্য, সমাজের শৃঙ্খলা ও নিরাপত্তার ভিত্তি হিসেবে কাজ করা প্রতিষ্ঠানগুলোর ওপর নজিরবিহীন বিদ্বেষপূর্ণ হামলা ও মরিয়া প্রচেষ্টা চালানো হয়েছে। তা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহসী সদস্যরা দায়িত্ব পালনে সামান্যতম বিচ্যুত হননি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল