×

ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ঢাকায় ডিএমপির অভিযানে ৪৮০ জন গ্রেপ্তার

২০২৬ অক্টোবর ০৯ ১২:০২:১০

ঢাকায় ডিএমপির অভিযানে ৪৮০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৫১টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

শুক্রবার (৯ অক্টোবর) ডিএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৯০ জন, মিরপুর বিভাগে ১২৪ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৫১ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানে উদ্ধার করা হয়েছে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭টি ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, একটি চাপাতি, একজন ভিকটিম ও নগদ ৩৫ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত