ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
৪৯তম বিশেষ বিসিএসে জাবির ৩৮ শিক্ষার্থী শিক্ষা ক্যাডারে
নিজস্ব প্রতিবেদক: ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৮ জন শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থী ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা)-এ বিভিন্ন বিষয়ে ক্যাডারে গেজেটেড হয়েছেন। তাঁদের এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থীর শিক্ষা ক্যাডারে নির্বাচিত হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ ও গৌরবের। এ অর্জন তাদের মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি। নবীন এই বিসিএস (শিক্ষা) ক্যাডারের শিক্ষকগণ তাদের অর্জিত জ্ঞান, দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখবেন।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (১ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল