×

ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

আজ বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা জোট

২০২৬ অক্টোবর ০৫ ১১:৪৩:৪৮

আজ বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা জোট

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনায় বসছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি। সোমবার (৫ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে তুরস্কের কয়েকজন শীর্ষ মন্ত্রী অংশ নেবেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের নেতা হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পরপরই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো দখলের লক্ষ্যেই এ অভিযান শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়া কতদূর এগিয়েছে, সেটিও পর্যালোচনা করা হবে।

জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির এ বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু অংশ নেবেন।

বৈঠকে তিন দেশের প্রতিনিধিদের মধ্যে পাকিস্তান ও সৌদি আরবের কর্মকর্তারাও অংশ নেবেন। রিয়াদের এ বৈঠকে জোটের রাজনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত