ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
৩৭ দিন পর নেপালে জীবিত উদ্ধার মালয়েশিয়ান পর্যটক
আন্তর্জাতিক ডেস্ক: নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর ৩৭ দিন ধরে নিখোঁজ থাকা এক মালয়েশিয়ান পর্যটকের সন্ধান মিলেছে। লাংটাং লিরুং পর্বতের কাছে হিমবাহ ধস থেকে সৃষ্ট বন্যায় দুর্গম এলাকায় আটকা পড়েছিলেন তিনি। পরে নিরাপদে কাঠমান্ডুতে মালয়েশিয়ার দূতাবাসে পৌঁছে নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন ওই পর্যটক।
শুক্রবার (২ অক্টোবর) ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (মাসফি)-এর মুখপাত্র মনিভান্নান রেথিনাম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নেপাল ভ্রমণে যাওয়া ওই মালয়েশিয়ান নাগরিক কাঠমান্ডুতে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাসে গিয়ে নিজের নিরাপত্তার কথা জানিয়েছেন। ৩৭ দিন পর তাঁকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়ায় নিখোঁজ অন্য মালয়েশিয়ানদের পরিবারগুলোর মধ্যেও কিছুটা স্বস্তি ও আশা তৈরি হয়েছে।
মনিভান্নান রেথিনামের তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট বিকেল ৩টা ২৬ মিনিটে, অর্থাৎ বন্যার ঠিক এক দিন আগে, ওই পর্যটক নাগথালি ভিউপয়েন্টে ছিলেন বলে জানা গিয়েছিল। পরে ভয়াবহ বন্যায় স্থানীয় সড়ক ও সেতুগুলো ধ্বংস হয়ে যায়। বিদ্যুৎ ও খাবার পানির তীব্র সংকটও দেখা দেয়। এ পরিস্থিতিতে তিনি দুর্গম ওই এলাকায় সাময়িকভাবে আটকা পড়েন।
এর আগে গত ২৭ আগস্ট মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নেপালের বন্যার পর কাঠমান্ডুতে অবস্থিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ৫৫ মালয়েশিয়ান নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপসংস্থার (ইউএসজিএস) বিশ্লেষণে বলা হয়, লাংটাং লিরুং পর্বতে হিমবাহ ও বরফ ধসের ফলে সৃষ্ট কম্পনের তীব্রতা ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য ছিল। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে নেপাল ও সংলগ্ন তিব্বত অঞ্চলে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এখনো পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার তৎপরতাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
নেপালের পর্যটন দপ্তরের ১৭ সেপ্টেম্বরের হালনাগাদ তথ্য অনুযায়ী, ভারত, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ ৩০টির বেশি দেশের নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ১৮০ জনের বেশি ভারতীয়, ৬৫ জন আমেরিকান, ৫৪ জন ইউক্রেনীয়, ৫৪ জন মালয়েশিয়ান এবং ৩৭ জন চীনা নাগরিক রয়েছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়