ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
চলতি মাসে রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
ডুয়া ডেস্ক: দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই এই সংলাপ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ডেইলি পাকিস্তান।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে শেষবারের মতো দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল। এবারের সংলাপের মূল উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।
প্রতিবেদনের বরাতে জানা যায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই নিজেদের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এই রাজনৈতিক সংলাপ সেই প্রচেষ্টার অংশ। এবারের সংলাপে ভবিষ্যৎ আন্তরাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধির জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে আলোচনা হবে।
পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আমনা বালোচ। তবে বাংলাদেশের পক্ষ থেকে কে নেতৃত্ব দেবেন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এই সফরকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, কূটনীতি এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে।
পাকিস্তানের কূটনীতিক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, এই সংলাপ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়তে সহায়তা করবে, যা এই অঞ্চলের সহযোগিতা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের মধ্যে পরিবর্তন আসে। এরপর অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সামরিক এবং বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার দিকে মনোনিবেশ করে। পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন