ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
কখন মন সবচেয়ে ভালো থাকে, জানাল নতুন গবেষণা
ডুয়া ডেস্ক: দিনের সময়ের সঙ্গে মানুষের ভালো থাকার অনুভূতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষণায় দেখা গেছে, দিনের অন্যান্য সময়ের তুলনায় সকালে মানুষের মেজাজ ও মানসিক সুস্থতা সবচেয়ে ভালো থাকে।
সময় গড়ানোর সঙ্গে এই ইতিবাচক অনুভূতি কমতে থাকে। রাত যত গভীর হয়, ততই মানসিক অবস্থার অবনতি ঘটতে পারে। বিশেষ করে মধ্যরাতের দিকে মানুষ সবচেয়ে খারাপ মানসিক অবস্থায় থাকতে পারে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) একদল গবেষক গবেষণাটি পরিচালনা করেছেন। তাঁরা প্রায় ১০ লাখ পর্যবেক্ষণ বিশ্লেষণ করে দিনের বিভিন্ন সময়ে মানুষের মানসিক স্বাস্থ্য ও ভালো থাকার অনুভূতিতে উল্লেখযোগ্য পার্থক্য পেয়েছেন।
গবেষণায় শুধু সুখের অনুভূতিকে বিবেচনায় নেওয়া হয়নি। বিষণ্নতা ও উদ্বেগের উপসর্গের পাশাপাশি সুখ, জীবন নিয়ে সন্তুষ্টি, জীবনের অর্থপূর্ণতা এবং একাকিত্বের অনুভূতিও বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণার ফলাফলে দেখা যায়, সাধারণত ঘুম থেকে ওঠার পর সকালে মানুষের মানসিক অবস্থা সবচেয়ে ভালো থাকে। এ সময় বিষণ্নতা ও উদ্বেগের উপসর্গ এবং একাকিত্বের অনুভূতি তুলনামূলকভাবে কম থাকে। একই সময়ে সুখ, জীবন নিয়ে সন্তুষ্টি এবং ‘জীবন অর্থপূর্ণ’ মনে হওয়ার অনুভূতিও বেশি দেখা যায়।
দিন শেষ হওয়ার দিকে চিত্রটি পাল্টাতে থাকে। বিশেষ করে মধ্যরাতে মানুষের মানসিক সুস্থতার বিভিন্ন সূচক সবচেয়ে নিচে নেমে যায়।
তবে গবেষণার এই ফলের অর্থ এমন নয় যে প্রত্যেক মানুষই সকালে সবচেয়ে সুখী থাকবেন। গবেষকেরাও বলেছেন, বিষয়টি নিশ্চিত করতে আরও গবেষণায় ফলাফল যাচাই করা প্রয়োজন। কারণ ঘুম, ব্যক্তিগত জীবনযাপন, কাজের সময়সূচি ও সামাজিক সম্পর্কসহ বিভিন্ন বিষয় মানুষের মনমেজাজ ও মানসিক সুস্থতার ওপর প্রভাব ফেলে।
গবেষণায় ঋতুর প্রভাবও বিবেচনা করা হয়েছে। শীতের তুলনায় বছরের অন্য ঋতুগুলোতে মানুষের বিষণ্নতা, উদ্বেগ ও একাকিত্বের মাত্রা কম ছিল। একই সঙ্গে সুখ, সন্তুষ্টি এবং জীবনকে অর্থপূর্ণ মনে করার অনুভূতিও বেশি ছিল। মনে রাখতে হবে, এই গবেষণা চালানো হয়েছে যুক্তরাষ্ট্রে।
সব মিলিয়ে গবেষণার ফল বলছে, দিনের সময়ের সঙ্গে মানুষের মানসিক অবস্থার একটি ছন্দ থাকতে পারে। সকালের আলোয় শুরু হওয়া দিন অনেকের জন্য মানসিকভাবে তুলনামূলক স্বস্তিদায়ক হতে পারে, আর গভীর রাতের দিকে সেই ইতিবাচক অনুভূতিগুলো দুর্বল হয়ে যেতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি