ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার রাজধানীর বেশ কিছু মার্কেট ও শপিং সেন্টার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। একই সঙ্গে সামরিক জাদুঘর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং শিশু একাডেমি জাদুঘরও আজ বন্ধ থাকবে।
ছুটির দিনে প্রয়োজনীয় কেনাকাটা করতে বের হওয়ার আগে রাজধানীর কোন কোন এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে, তা জেনে নেওয়া জরুরি। শুক্রবার ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট ও শপিং সেন্টারে বেচাকেনা বন্ধ থাকবে।
যেসব মার্কেট বন্ধ থাকবে
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।
যেসব দর্শনীয় স্থান বন্ধ থাকবে
সামরিক জাদুঘর: বিজয় সরণিতে অবস্থিত এ জাদুঘরটি প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে এটি বন্ধ থাকে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও: বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ জাদুঘরটি বন্ধ থাকবে। শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। এছাড়া শনি ও রোববার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটে টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণের সুযোগ রয়েছে।
শিশু একাডেমি জাদুঘর: শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে জাদুঘরটি বন্ধ থাকে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
তাই শুক্রবার কেনাকাটা বা ঘুরতে বের হওয়ার আগে সংশ্লিষ্ট মার্কেট ও দর্শনীয় স্থানের সাপ্তাহিক বন্ধের বিষয়টি জেনে পরিকল্পনা করা ভালো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- আজকের নামাজের সময়সূচি (১ অক্টোবর)