ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আইসিবি’র শেয়ার বাজারে বিনিয়োগের টাকা ফেরত চায় বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের বিনিয়োগকারীদের দাবিহীন ডিভিডেন্ড নিয়ে গঠিত ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-কে দেওয়া ২২৫ কোটি টাকা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তহবিলের যথাযথ ব্যবস্থাপনা এবং সাধারণ বিনিয়োগকারীদের অর্থের সুরক্ষা নিশ্চিত করার অংশ হিসেবে নিয়ন্ত্রক সংস্থা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
বিএসইসি’র নির্দেশনা অনুযায়ী, সিএমএসএফ-কে আইসিবি থেকে ধাপে ধাপে এই তহবিল প্রত্যাহারের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দিতে বলা হয়েছে। এর আগে শেয়ারবাজারে তারল্য সরবরাহ ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সিএমএসএফ-এর নগদ তহবিলের অন্তত ৫০ শতাংশ বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে মার্জিন ঋণ হিসেবে দেওয়ার বিধান ছিল। সেই নিয়ম মেনেই রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ ব্যাংক আইসিবি কয়েক দফায় সিএমএসএফ থেকে ২২৫ কোটি টাকা নিয়ে সেকেন্ডারি বাজারে বিনিয়োগ করেছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিনিয়োগকারীদের তহবিলের নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্যাবিলাইজেশন ফান্ডের আগের নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে এই তহবিল কোনো মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে দেওয়া যাবে না; এটি কেবল সাধারণ বিনিয়োগকারীদের দাবি নিষ্পত্তির কাজেই ব্যবহৃত হবে। প্রস্তাবিত ‘সিএমএসএফ আইন ২০২৫’-এর আওতায় তহবিলটিকে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা এর পরিচালনা ও আর্থিক স্বচ্ছতা আরও বাড়াবে।
সিএমএসএফ-এর হেড অব অপারেশনস ওয়াসি আজম এই বিষয়ে জানান, কমিশনের নির্দেশ পাওয়ার পর তারা আইসিবির সাথে বৈঠক করেছেন এবং তহবিল ফেরতের বিষয়ে চিঠি পাঠিয়েছেন। বিনিয়োগকারীরা যেন যেকোনো সময় তাদের দাবি করা ডিভিডেন্ড ফেরত পান, সেজন্যই এই টাকা নগদায়ন করে সুরক্ষিত রাখা হচ্ছে।
বিএসইসি সিএমএসএফ-এর মূল হিসাবগুলো বেসরকারি ব্যাংক থেকে সরিয়ে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে স্থানান্তরেরও নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক সিএমএসএফ ইতোমধ্যে সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকে নতুন হিসাব খুলেছে এবং আইসিবি থেকে প্রাপ্ত টাকা অগ্রণী ব্যাংকের এফডিআর হিসেবে রাখা হবে। এছাড়া এক্সিম ব্যাংকে আটকে থাকা তহবিল উদ্ধারের জন্য বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
২০২১ সালে গঠিত হওয়ার পর থেকে সিএমএসএফ এ পর্যন্ত মোট ৭২৭ কোটি টাকা নগদ এবং ১৪.৫৪ কোটি শেয়ার সংগ্রহ করেছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই শেয়ারগুলোর বাজারমূল্য ছিল ৯৩৯.২১ কোটি টাকা। তহবিলটি ইতোমধ্যে যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে ৩২৯.০২ কোটি টাকা নগদ ও শেয়ার আকারে বুঝিয়ে দিয়েছে। বর্তমানে প্রতি মাসে প্রায় ৩ থেকে ৫ কোটি টাকার লভ্যাংশের দাবি নিষ্পত্তি করছে সিএমএসএফ।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?