ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই মোহাম্মদ আব্বাসের বোলিং আঘাতে চাপে পড়ে বাংলাদেশ, তবে নাজমুল হোসেন শান্তর দল ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। প্রথম দিনের প্রথম সেশনের ড্রিঙ্কস বিরতি পর্যন্ত ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৫ রান।
ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় বলেই অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাসের বলে সালমান আগার হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর ক্রিজে নামেন মুমিনুল হক।
এরপর ইনিংস মেরামতের চেষ্টা করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি ৩৪ বলে ৩টি চারের সাহায্যে ২৬ রান করেন। তবে ইনিংসটি বড় করতে পারেননি তিনি; আবারও আব্বাসের শিকারে পরিণত হয়ে ফিরে যান সাজঘরে। এতে ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
দুই উইকেট পতনের পর ইনিংস সামাল দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। বিরতি পর্যন্ত মুমিনুল ২০ রানে এবং শান্ত ৫ রানে অপরাজিত আছেন। রান রেট ছিল ৪.২৩।
পাকিস্তান একাদশে ছিলেন আজান ওয়াইস, আবদুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস।
বাংলাদেশ একাদশে মাঠে নামেন মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম সেশনে লড়াই জমে উঠেছে। বড় সংগ্রহ গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ, অন্যদিকে দ্রুত উইকেট তুলে নিতে চাপ বাড়াচ্ছে পাকিস্তানের বোলাররা।
সরাসরি দেখতে এখানেক্লিক করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ