ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
পার্থ হক: যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্নাতক পর্যায়ে অধ্যয়নের সুযোগ ঘোষণা করেছে। ‘সিমন্স ডিসটিংগুইশড স্কলার অ্যাওয়ার্ড’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১ ডিসেম্বর ২০২৬।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে অবস্থিত সিমন্স ইউনিভার্সিটি একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৮৯৯ সালে জন সিমন্স এটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০১৮ সালে প্রতিষ্ঠানটি কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে স্নাতক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১ হাজার ৭৩৬ শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
স্কলারশিপের সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে
আবাসন সুবিধা দেওয়া হবে
গবেষণা কার্যক্রমে সহায়তা প্রদান করা হবে
একাডেমিক কাজে অতিরিক্ত ৩ হাজার মার্কিন ডলার দেওয়া হবে
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
ন্যূনতম জিপিএ ৩.৩ থাকতে হবে
SAT পরীক্ষার প্রতিটি অংশে কমপক্ষে ৬০০ স্কোর অথবা TOEFL/IELTS স্কোর থাকতে হবে
৩০০-৫০০ শব্দের একটি রচনা জমা দিতে হবে
আবেদনপ্রক্রিয়াঅনলাইনে সম্পন্ন করতে হবে। প্রয়োজনীয় সব নথিপত্র ‘সিমন্স ডিসটিংগুইশড স্কলার অ্যাওয়ার্ড অ্যাপ্লিকেশন’ উল্লেখ করে পিডিএফ বা ওয়ার্ড ফরম্যাটে জমা দিতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন শেষ তারিখ: ১ ডিসেম্বর ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক