ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ এপ্রিল)
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা দিয়েছে, যেখানে প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
শনিবার (১৬ মে) সকালে বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য তালিকা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
বাজুস জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমায় স্থানীয় বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হবে ৫ হাজার ৬৫৭ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৭৪১ টাকায় বিক্রি হবে।
বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির পর বিশ্ববাজারে সোনার দাম বাড়তির দিকে ছিল। তবে আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক মূল্য ওঠানামার প্রভাব স্থানীয় বাজারেও পড়ছে, যার কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
আন্তর্জাতিক স্বর্ণ ও রুপার দামের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি’র তথ্যমতে, বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ৬০০ ডলারে নেমে এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ