ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে সম্ভাব্য নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম বেতন স্কেল চালুর পর ২০১৫ সাল পর্যন্ত দেশে মোট আটটি পে স্কেল ঘোষণা করা হয়েছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর নতুন বেতন কাঠামো প্রণয়নের কথা থাকলেও মহামারি পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে সেই সময়সূচি পিছিয়ে যায়।
২০২৬ সালে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও সরকারি পর্যায়ে আলোচনা জোরদার হয়েছে।
বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে নবম পে স্কেল নিয়ে আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। সচিবালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে গঠিত ১০ সদস্যের একটি বিশেষ কমিটি বিভিন্ন সুপারিশ বিশ্লেষণ করে চূড়ান্ত মতামত প্রণয়নের কাজ করছে।
প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ (গ্রেড অনুযায়ী তালিকা)
সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করা এই প্রস্তাবিত কাঠামোর গ্রেডভিত্তিক তালিকা নিচে তুলে ধরা হলো:
গ্রেড ০১: ১,৬০,০০০ টাকা (নির্ধারিত)
গ্রেড ০২: ১,৩২,০০০ - ১,৫৩,০০০ টাকা
গ্রেড ০৩: ১,১৩,০০০ - ১,৪৮,৮০০ টাকা
গ্রেড ০৪: ১,০০,০০০ - ১,৪২,৪০০ টাকা
গ্রেড ০৫: ৮৬,০০০ - ১,৩৯,৭০০ টাকা
গ্রেড ০৬: ৭১,০০০ - ১,৩৪,০০০ টাকা
গ্রেড ০৭: ৫৮,০০০ - ১,২৬,৮০০ টাকা
গ্রেড ০৮: ৪৭,২০০ - ১,১৩,৭০০ টাকা
গ্রেড ০৯: ৪৫,১০০ - ১,০৮,৮০০ টাকা
গ্রেড ১০: ৩২,০০০ - ৭৭,৩০০ টাকা
গ্রেড ১১: ২৫,০০০ - ৬০,৫০০ টাকা
গ্রেড ১২: ২৪,৩০০ - ৫৮,৭০০ টাকা
গ্রেড ১৩: ২৪,০০০ - ৫৮,০০০ টাকা
গ্রেড ১৪: ২৩,৫০০ - ৫৬,৮০০ টাকা
গ্রেড ১৫: ২২,৮০০ - ৫৫,২০০ টাকা
গ্রেড ১৬: ২১,৯০০ - ৫২,৯০০ টাকা
গ্রেড ১৭: ২১,৪০০ - ৫১,৯০০ টাকা
গ্রেড ১৮: ২১,০০০ - ৫০,৯০০ টাকা
গ্রেড ১৯: ২০,৫০০ - ৪৯,৬০০ টাকা
গ্রেড ২০: ২০,০০০ - ৪৮,৪০০ টাকা
উল্লেখ্য, এটি সম্পূর্ণভাবে একটি প্রস্তাবিত বেতন কাঠামো। সরকারি গেজেট বা প্রজ্ঞাপন জারি হলে সেটিকেই চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, মাদরাসায় টানা ২১ দিন বন্ধ
- মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জেবা জান্নাতের
- ঢাবির নতুন প্রো-ভিসি আলমোজাদ্দেদী আলফেছানীর যোগদান
- শিক্ষাপ্রতিষ্ঠানে ফের চালু বেত্রাঘাত! কার্যকর যেদিন থেকে