ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
দেশের এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। এবার তাদের দৃষ্টি ঈদ বোনাসের দিকে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহের মধ্যেই ঈদ বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, ঈদ বোনাসের ফাইল ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগে পাঠানো হয়েছে। অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলেই বোনাস ছাড় করা হবে।
অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, সাধারণত ফাইল পাঠানোর পাঁচ কর্মদিবসের মধ্যে চেক ছাড় হয়ে থাকে। সে অনুযায়ী আগামী সপ্তাহে শিক্ষক-কর্মচারীরা তাদের বোনাস পেতে পারেন।
দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত হাজার হাজার মাদরাসা শিক্ষক ও কর্মচারী ঈদের আগে এই বোনাসের অপেক্ষায় রয়েছেন। কারণ উৎসবকে কেন্দ্র করে বাড়তি খরচ সামাল দিতে এই অর্থ তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে।
বর্তমানে দেশে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে। এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন।
সংশ্লিষ্ট মহল মনে করছে, সময়মতো বোনাস প্রদান করা হলে শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে এবং ঈদ উদযাপন আরও আনন্দময় হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত