ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের বিকল্প নেই: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে বাজারজাত পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের বিকল্প নেই এবং এ লক্ষ্য অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
রোববার (১৭ মে) রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে অনুষ্ঠিত সিজিআইএআর-এর পরামর্শক কমিটির ১০ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের প্রতিটি ধাপে সতর্কতা থাকতে হবে। খাদ্যে যেন কোনো ধরনের হেভি মেটাল বা ভারী ধাতুর উপস্থিতি না থাকে, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বে খাদ্য উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। দেশের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। কৃষিকে রপ্তানিমুখী খাতে রূপান্তর করা গেলে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি।
সারের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব কৃষির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে আমিন উর রশিদ বলেন, অতিরিক্ত সার ব্যবহারের কারণে পরিবেশ, জমি ও মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তাই সারের ব্যবহার কীভাবে কমানো যায়, সে বিষয়ে গবেষণা ও পরিকল্পিত উদ্যোগ নিতে হবে।
মন্ত্রী জানান, কৃষি সেচব্যবস্থাকে ধীরে ধীরে সৌরবিদ্যুতের আওতায় আনা হচ্ছে। চলতি বছরেই যতটা সম্ভব সেচ ব্যবস্থাকে সোলার ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ও সিজিআইএআর পরামর্শক কমিটির চেয়ারপারসন ড. মো. আবদুছ ছালামের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ