ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব এবং ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস এর যৌথ উদ্যোগে “হিউম্যান রাইটস – ফ্রম থিয়োরি টূ প্রাকটিস” শীর্ষক দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ – ১৬ মে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগের ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালযের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম সমাপনী বক্তব্য উপস্থাপন করেন ।
দু’দিনব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক মোহাম্মাদ আইনুল ইসলাম এবং একদল তরুণ প্রশিক্ষক। কর্মশালায় গল্প, চিত্র, এবং চর্চার মাধ্যমে মানবাধিকার সম্পর্কিত মৌলিক ধারণা, নীতিমালা ও প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা প্রদান করা হয়। তরুণদের দক্ষ মানবাধিকার কর্মী হিসাবে সক্ষমতা বৃদ্ধি এবং কমিউনিটিতে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত এই কর্মশালার মাধ্যমে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক পরিবর্তনে তরুণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।
উল্লেখ্য, গণতন্ত্র চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একটি ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ (Applied Democracy Lab) প্রতিষ্ঠা করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ