ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ডুয়েট ঘটনাকে কেন্দ্র করে ঢাবিতে বিক্ষোভের ডাক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। সেখানে বলা হয়েছে, ডুয়েট ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতদের হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে। কর্মসূচির সময় নির্ধারণ করা হয়েছে রাত ৭টা ৪৫ মিনিট এবং স্থান রাজু ভাস্কর্যের পাদদেশ।
এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোসেনকে নিয়োগ দেয় সরকার। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে একদল শিক্ষার্থী আন্দোলন শুরু করেন। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয় বলে জানা গেছে, যাতে অন্তত ১৮ জন আহত হন এবং তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে ডুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ