ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নতুন করপোরেট গভর্নেন্স রুলসের খসড়া প্রকাশ, মতামত আহ্বান বিএসইসির
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন প্রস্তাবিত বিধিমালা ‘Bangladesh Securities and Exchange Commission (Corporate Governance) Rules, 2026’ এর খসড়া প্রকাশ করেছে। এই খসড়ার ওপর সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত, পরামর্শ কিংবা আপত্তি আহ্বান করেছে সংস্থাটি।
শেয়ারবাজারে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত এই খসড়া বিধিমালাটি ইতিমধ্যে বিএসইসির অফিসিয়াল ওয়েবসাইটে সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের মতামত বা আপত্তি লিখিতভাবে জানাতে হবে। খসড়া বিধিমালাটি কমিশনের নির্ধারিত ওয়েব লিংকে (https://sec.gov.bd/crequest/Bangladesh_Securities_and_Exchange_Commission_(Corporate_Governance)_Rules,_2026_14.05.2026.pdf) পাওয়া যাচ্ছে।
সংশ্লিষ্টরা তাদের মতামত সরাসরি ডাকযোগে ‘চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, আগারগাঁও, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, ঢাকা-১২০৭’ এই ঠিকানায় পাঠাতে পারবেন। এ ছাড়া ইলেকট্রনিক মাধ্যমে মতামত পাঠাতে চাইলে [email protected] এবং অনুলিপি হিসেবে [email protected] ঠিকানায় ইমেইল করা যাবে।
পুঁজিবাজারের কাঠামোগত উন্নয়ন ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে এই নতুন বিধিমালা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?