ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
স্থিতিশীলতা ফেরাতে ব্যর্থ, নিরব দর্শকে পরিণত হয়েছে কমিশন
নিজস্ব প্রতিবেদক: আজও (৩১ আগস্ট) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ের ধারাবাহিক পতন শেয়ারবাজারে নিরব ধস সৃষ্টি করেছে, যার দায় নিয়ন্ত্রক সংস্থা এড়াতে পারে না। শেয়ারবাজার সম্পর্কে তাদের অযোগ্যতা বা অজ্ঞতার কারণেই এমন বৈরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আগের কমিশন বাদ দিয়ে নতুন কমিশন নিয়োগ দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখন হতাশায় পরিণত হয়েছে। প্রকৃতপক্ষে নতুন কমিশন জানে না কীভাবে বাজারের স্থিতিশীলতা ধরে রাখা যায় এবং কীভাবে বাজার মনিটরিং করা যায়।
ধারাবাহিক দরপতনের কবল থেকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনতে তাদের তোরজোড় দেখা যাচ্ছে না। বরং বাজারের অস্থির পরিস্থিতিতে তারা নিরব দর্শকের ভূমিকা পালন করছে, যা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করেছে। এভাবে চলতে থাকলে বাজার আবারও তলানীতে চলে যাবে।
বিশ্লেষকরা বলছেন, কমিশনের দুর্বলতা ও উদাসীনতা বাজারের জন্য মারাত্মক হুমকি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি হারিয়ে যাবে এবং বাজার পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৮.০৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২৪.৪৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৩.২৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৮টির দর বেড়েছে, ১৯২টির দর কমেছে এবং ৬৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৭৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫১৮ কোটি ৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৪০ কোটি ৭৯ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১টির, কমেছে ১১৩টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯.৬৫ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৭৫.২৮ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু