ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ চেয়ারম্যান ও ৭ ডিনের পদত্যাগ, নেপথ্যে কী?
পদোন্নতি ইস্যুকে কেন্দ্র করে বড় ধরনের সংকটে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে একে একে রেজিস্ট্রার কার্যালয়সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনকারী শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘ ছয় মাস ধরে পদোন্নতি বোর্ডের কার্যক্রম ঝুলিয়ে রাখা হয়েছে। এর প্রতিবাদেই তারা কঠোর অবস্থানে গেছেন।
শিক্ষকদের দাবির মুখে রেজিস্ট্রার কার্যালয়সহ একাধিক দপ্তর তালাবদ্ধ করা হয়। এ সময় কর্মকর্তারা কার্যালয় ত্যাগ করতে বাধ্য হন। একই সঙ্গে পূর্বঘোষণা অনুযায়ী ২৫টি বিভাগের চেয়ারম্যান ও সাতজন ডিন পদত্যাগ করেছেন।
আন্দোলনের অন্যতম নেতা ড. ধীমান কুমার রায় বলেন, উপাচার্য প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা পাবেন না। আন্দোলন চলাকালে শিক্ষকরা ক্লাস-পরীক্ষা থেকেও বিরত থাকবেন।
মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম দাবি করেন, কর্মচারীরাই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দপ্তরগুলোতে তালা ঝুলিয়েছেন।
অন্যদিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম পরিস্থিতি সমাধানে আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ক্ষতি করে কোনো আন্দোলন কাম্য নয়। আইনবিরোধী কর্মকাণ্ড চলতে থাকলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি