ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফুটবলের কোচ নিয়োগ নিয়ে যা বললেন আমিনুল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে ঘিরেই আলোচনা চলছে। বাফুফে ১৫ মে কোচের নাম ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
রোববার (১৭ মে) জাতীয় স্টেডিয়ামে ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় জাতীয় দলের নতুন কোচ নিয়োগ প্রসঙ্গেও কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, “জাতীয় দলের পরবর্তী কোচ কে হবেন, সে বিষয়ে আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। ক্রিস কোলম্যানের বিষয়ে বাফুফে যেসব সহযোগিতা চেয়েছে, সেগুলো দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং ইতোমধ্যে সম্মতিও জানিয়েছি।”
তবে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হতে কিছুটা সময় লাগছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, “বাফুফে সভাপতির সঙ্গে কথা বলে জেনেছি, কোলম্যানের এজেন্টের সঙ্গে কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি। সেই আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপরই নিশ্চিত হওয়া যাবে কোলম্যানকে পাওয়া যাবে কি না।”
বিকল্প পরিকল্পনার বিষয়েও ইঙ্গিত দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, “যদি কোলম্যানকে না পাওয়া যায়, তাহলে আমাদের দ্বিতীয় পছন্দের একজন কোচ রয়েছেন। তাকে নিয়ে কাজ এগিয়ে নিতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আলোচনা চলছে।”
তিনি আরও বলেন, “আমার ইচ্ছা, বিষয়টি আগামীকালের মধ্যেই শেষ হোক। বাফুফে সরাসরি আলোচনায় আছে। আলোচনা শেষ হলেই আনুষ্ঠানিকভাবে কোচের নাম ঘোষণা করা হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল