ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পর এবার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া জানান, শিক্ষকতা পেশার সাত বছরে তাঁর কখনো প্রশাসনিক পদ নেওয়ার বিশেষ আগ্রহ ছিল না। এর আগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও তিনি নিজেকে কেবল পাঠদানেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের আহবানে সাড়া দিয়ে তিনি এই গুরুদায়িত্ব গ্রহণ করেন। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “আমি সামান্য একজন লেকচারার হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি, যা সাধারণত সিনিয়র শিক্ষকরা পেয়ে থাকেন। এটি আমার জন্য ছিল অত্যন্ত সম্মানের।”
দেশের পরিবর্তিত পরিস্থিতি ও 'নতুন বাংলাদেশ' গড়ার স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে নিজের 'আলমা ম্যাটার' (নিজ শিক্ষাপ্রতিষ্ঠান) এর জন্য কিছু করার তাগিদ থেকেই তিনি দায়িত্বটি নিয়েছিলেন। বিশেষ করে জুলাই আন্দোলন এবং তার পরবর্তী উত্তাল সময়গুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো প্রক্টরিয়াল টিম সম্ভবত এমন নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হয়নি।
অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের প্রশংসা করে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, “গত দুই বছরে স্যারের কাছ থেকে শিখেছি কীভাবে চরম ধৈর্য ধারণ করতে হয় এবং উত্তপ্ত পরিস্থিতি হাসিমুখে সামাল দিয়ে নিজের আত্মসম্মান বজায় রাখা যায়। ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি শিক্ষার্থীদের প্রতি ক্ষমা ও মমতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
সহকারী প্রক্টর হিসেবে নিজের সাফল্যের খতিয়ান না টেনে তিনি একে একটি ‘অভাবনীয় অভিজ্ঞতা’ হিসেবে অভিহিত করেন। একটি চমৎকার টিমের সাথে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। পোস্টের শেষাংশে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ও তাঁর টিমকে অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)