ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখারও দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ শুক্রবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক মো. লুৎফর রহমান। তিনি বলেছেন, ‘গত ১১ বছর ধরে প্রজাতন্ত্রের কর্মচারীরা নতুন পে-স্কেল থেকে বঞ্চিত। এ সময়ে সম্মিলিত মুদ্রাস্ফীতি পৌঁছেছে ১০৮ শতাংশে। ২০১৫ সালের বেতন দিয়ে ২০২৬ সালে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে কর্মচারীদের। তাই দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন প্রয়োজন।’
সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী বলেছেন, ‘পে কমিশন গঠন করে আশা দিলেও বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে পে-স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না অর্থ মন্ত্রণালয় থেকে। মানবিক দিক বিবেচনায় দ্রুত বাস্তবায়ন করতে হবে পে-স্কেল।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা