ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অনার্সে পড়া শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তি কার্যক্রম চালু করেছে সরকার। এ কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৭ মে থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১৪ জুন পর্যন্ত। বিষয়টি জানিয়ে দেশের সব কলেজের অধ্যক্ষদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সোমবার (১৬ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান প্রথম বর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা ২০২৫-২৬ অর্থবছরের আওতায় উপবৃত্তি, টিউশন ফি এবং অন্যান্য সুবিধার জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা ১৭ মে ২০২৬ সকাল ৯টা থেকে ১৪ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার্থীদের তথ্য যাচাই, উপস্থিতি নিশ্চিতকরণ এবং বাছাই কমিটির রেজুলেশন সফটওয়্যারে আপলোড করে আবেদন ফরওয়ার্ড করতে পারবেন ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
উপবৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে pmeat.gov.bdওয়েবসাইট ও ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের নোটিশ বোর্ডে। সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হওয়ায় কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)