ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অডিট জালিয়াতি রুখতে বিএসইসির কঠোর গাইডলাইন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘অডিট ফার্ম ও অংশীদারদের তালিকাভুক্তি গাইডলাইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৫তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৪ জুন পর্যন্ত এই খসড়ার ওপর স্টেকহোল্ডারদের মতামত আহ্বান করা হয়েছে।
প্যানেলভুক্ত হতে লাগবে কঠিন যোগ্যতা
নতুন নীতিমালা অনুযায়ী, বিএসইসি’র প্যানেলভুক্ত অডিট ফার্ম ছাড়া কোনো কোম্পানি বা ফান্ডের নিরীক্ষা করা যাবে না। প্যানেলভুক্ত হতে হলে একটি অডিট ফার্মে অন্তত তিনজন অংশীদার থাকতে হবে, যাদের মধ্যে দুইজনের নূন্যতম ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এছাড়া প্রতিষ্ঠান ও অংশীদারদের অবশ্যই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) নিবন্ধিত হতে হবে।
শাস্তি ও নৈতিকতার কঠোর মানদণ্ড
অডিট কার্যক্রমে স্বচ্ছতা ফেরাতে নৈতিক স্খলন বা দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। গত ৫ বছরে কোনো ফৌজদারি অপরাধ বা নিয়ন্ত্রক সংস্থার শাস্তির রেকর্ড থাকলে ওই ফার্ম বা অডিটর প্যানেলভুক্ত হতে পারবেন না। পাশাপাশি নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের সঙ্গে অডিটরের কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থ থাকা চলবে না। কোনো ফার্ম মিথ্যা তথ্য দিলে বা নিয়ম ভাঙলে তাদের প্যানেলভুক্তি বাতিলের ক্ষমতা থাকবে কমিশনের হাতে।
তিন শ্রেণিতে ভাগ হবে অডিট ফার্ম
বিএসইসি অডিট ফার্মগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে তালিকাভুক্ত করবে। এগুলো হলো— আইপিও ও বিশেষ নিরীক্ষা, তালিকাভুক্ত কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষা এবং বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের নিরীক্ষা। এছাড়া স্বচ্ছতা বজায় রাখতে একই অডিট ফার্ম কোনো কোম্পানির টানা ৩ বছরের বেশি অডিট করতে পারবে না।
ফি ও কর্মঘণ্টার স্বচ্ছতা
নতুন নিয়মে নিরীক্ষা প্রতিবেদনে কেবল আর্থিক তথ্য দিলেই হবে না; নিরীক্ষা ফি কত এবং অডিট সম্পন্ন করতে কত কর্মঘণ্টা ব্যয় হয়েছে, তাও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কোনো আন্তর্জাতিক মানদণ্ড (আইএসএ) লঙ্ঘিত হলে প্রতিবেদনে তার ব্যাখ্যা থাকাও বাধ্যতামূলক করা হয়েছে। বিএসইসি’র ওয়েবসাইটে কিউআর কোড বা নির্ধারিত লিংকের মাধ্যমে এই খসড়া দেখে আগ্রহী ব্যক্তিরা তাদের মতামত জমা দিতে পারবেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই