ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
সীমান্তে কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণ ও এ সংক্রান্ত জমি বিএসএফকে হস্তান্তরের সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ এখন আর কাঁটাতার দিয়ে ভয় পাওয়ার দেশ নয়।
সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে ভয় দেখানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষও এখন কাঁটাতারকে ভয় পায় না। যেখানে প্রয়োজন, সেখানে আলোচনা করা হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, সীমান্তে অতীতে বিভিন্ন সময়ে মানুষ হত্যার ঘটনা ঘটেছে, যা আগের সরকারের সময়েও দেখা গেছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি আর পুনরাবৃত্তি হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ কোনোভাবে নিরব দর্শক হয়ে থাকবে না, প্রয়োজনে দেশের স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক হবে আলোচনার ভিত্তিতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাই অগ্রাধিকার। তিনি জানান, বাংলাদেশ তার প্রতিবেশীর সঙ্গে নিয়মিত সংলাপ চায় এবং সম্পর্ক উন্নয়নে আগ্রহী।
ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, সেখানে বিভিন্ন সময় রাজনৈতিক প্রচারণামূলক বক্তব্য দেওয়া হয়, যা সরকার পরিচালনার অবস্থানের সঙ্গে ভিন্ন হতে পারে। বাংলাদেশ মূলত কেন্দ্রীয় সরকারের সঙ্গেই আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখবে।
তিস্তা প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন এসেছে। ফলে ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে আগের তুলনায় সমন্বয় সহজ হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। বিষয়টি সময়ের ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে