ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
শিক্ষার্থীদের জন্য বড় সুখবর, শুরু হচ্ছে লম্বা ছুটি
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ঘিরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে টানা দীর্ঘ অবকাশ। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৪ মে থেকে ছুটি কার্যকর হলেও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে অধিকাংশ শিক্ষার্থী ২২ মে থেকেই ছুটির আনন্দে মেতে উঠবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু হবে ২৪ মে রোববার থেকে। তবে ২২ ও ২৩ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ ক্লাস ও কর্মদিবস। ফলে শিক্ষার্থীরা কার্যত ২২ মে থেকেই দীর্ঘ ছুটিতে চলে যাবে।
ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে এসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে ৭ জুন রোববার। সব মিলিয়ে এই স্তরের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটির সুযোগ পাবে।
অন্যদিকে মাদ্রাসাগুলোতে ছুটির সময় আরও বেশি। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসায় ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ছুটি থাকবে। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছে।
এদিকে জুনের ছুটি শেষে জুলাই ও আগস্ট মাসেও কয়েকটি বিশেষ দিবস উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আষাঢ়ী পূর্ণিমা, জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা ও ঈদে মিলাদুন্নবী (সা.)। এছাড়া সেপ্টেম্বরেও জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ছুটি নির্ধারিত রয়েছে।
প্রতি বছরের মতো এবারও তীব্র গরম ও ঈদুল আজহার ছুটি সমন্বয় করে শিক্ষার্থীদের জন্য দীর্ঘ অবকাশের ব্যবস্থা রাখা হয়েছে শিক্ষাপঞ্জিতে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ