ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ মে থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হয়ে চলবে ১২ জুন পর্যন্ত।
রবিবার (১৭ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফরম পূরণসহ সব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অনলাইন EMS সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করতে হবে। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা ১৮ মে থেকে ১২ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। প্রিন্ট করা আবেদন ফরম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুন। এরপর ১৪ থেকে ১৫ জুন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ তথ্য যাচাই-বাছাই করবে এবং ১৬ থেকে ১৮ জুনের মধ্যে সোনালী সেবার মাধ্যমে ফি জমা দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত, প্রশ্নপত্রের চাহিদা ফরম ও ডাটা এন্ট্রি সফটওয়্যার EMS ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত সময়ের পর অনলাইন কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, তাই সময়মতো ফরম পূরণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া পূর্বে পরীক্ষায় অংশ নিয়ে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য এবং রেজিস্ট্রেশনের মেয়াদোত্তীর্ণ কিছু শিক্ষার্থী বিশেষ শর্তে অন্তর্ভুক্তি ফি প্রদান সাপেক্ষে পরীক্ষায় অংশ নিতে পারবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর