ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জুনেই চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী জুনের শেষ সপ্তাহে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন। প্রস্তাবিত এই সফর দুই দিনের বেশি সময়ব্যাপী হতে পারে বলে জানা গেছে।
সরকারের দায়িত্বশীল একাধিক সূত্রের বরাতে দেশের একটি জাতীয় দৈনিক এ তথ্য প্রকাশ করেছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরের সম্ভাব্য সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বেইজিং পৌঁছানোর দিনই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চীন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। সুবিধাজনক সময়েই প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন। তিনি জানান, জুনের শেষ সপ্তাহে এই সফর আয়োজনের বিষয়ে বেইজিং আগ্রহ দেখিয়েছে।
এর আগে ৮ মে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর দুই দেশের সম্পর্ককে “নতুন উচ্চতায়” নিয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ৬ মে বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের রাজনৈতিক যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরও গুরুত্ব পায়।
বিশ্লেষকদের মতে, গত ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বেড়েছে। সম্প্রতি বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চীন সফর করে। এর পরপরই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও বেইজিং সফর করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)