ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঈদের আগে টাকা তুলতে ব্যস্ত বিনিয়োগকারীরা, সূচকে সামান্য পতন
নিজস্ব প্রতিবেদক: আগের সপ্তাহের টানা তিন কার্যদিবসের উত্থানের পর আজ (১৭ মে) স্বাভাবিক দর সংশোধনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে, পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও হ্রাস পেয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও পতন হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত সপ্তাহের শেষ তিন কর্মদিবসের ধারাবাহিক উত্থানের পর আজ স্বাভাবিক দর সংশোধনের অংশ হিসেবে সূচকে সামান্য পতন দেখা গেছে। এ কারণে লেনদেনও স্বাভাবিক নিয়মেই কমেছে।
পবিত্র ঈদের আগে চলতি সপ্তাহে পাঁচ দিনই লেনদেন হবে। বিনিয়োগকারীদের অনেকেই শেয়ার বিক্রি করে নগদ টাকা তুলে নেবেন ঈদের কেনাকাটা ও অন্যান্য খরচ মেটানোর জন্য। এমন পরিস্থিতিতে সূচক ও লেনদেন কিছুটা কমে যাওয়াকে স্বাভাবিক বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা।
তাদের মতে, যারা এই সময়ে বাড়তি নগদ টাকা দিয়ে ভালো শেয়ার ক্রয় করে রাখবেন, ঈদের পর সেই বিনিয়োগ থেকে ভালো মুনাফা অর্জনের সম্ভাবনা বেশি। বর্তমান সরকারের সময়ে বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে। তাই ভালো শেয়ারে বিনিয়োগ করা হলে লোকসানের আশঙ্কা কম বলেই মনে করছেন তারা। বরং দীর্ঘমেয়াদে মুনাফার সম্ভাবনাই বেশি বলে মত দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৬.১৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২.৫৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১১.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭০.৫৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৯টির দর বেড়েছে, ২২৮টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮৬৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯৯৭ কোটি ৩০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১২৯ কোটি ২৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩২ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৪৮ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৪ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০টির, কমেছে ১১টির এবং পরিবর্তন হয়নি ২৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৫.৪০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৪.৭১ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?