ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: টানা পতনের মধ্যেও শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমেনি। আজ (১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পতন হয়েছে, কমেছে টাকার অঙ্কে লেনদেনও। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিক এ পতন নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। স্থিতিশীল বাজারে স্বাভাবিক কারণেই এমন ওঠানামা দেখা যায়। বর্তমান পতনের হার কাটিয়ে উঠতে একদিনের ইতিবাচক প্রবণতাই যথেষ্ট বলে মনে করছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, আসন্ন ঈদের খরচ মেটাতেই অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে নগদ টাকা তুলে নিচ্ছেন। এ কারণে বাজারে বিক্রির চাপ কিছুটা বেড়েছে। তবে যারা এখন ভালো মৌলভিত্তির শেয়ার কিনে ধরে রাখতে পারবেন, ঈদের পর তাদের জন্য মুনাফার ভালো সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ধৈর্য ধরে ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৫.২৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫.৫৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮৫.০৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৬টির দর বেড়েছে, ১৮৯টির দর কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭২৭ কোটি ৪৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১২ কোটি ৪৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে আজ ১৪ কোটি ৯৪ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০২ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ৯৮টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬.৫২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫৬.২০ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)