ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি বুলবুল
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি প্রয়োজনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন। আজ সোমবার বিসিবি পরিচালকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্ষুদে বার্তা পাঠিয়ে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। একই বার্তায় তিনি বোর্ড সংশ্লিষ্ট সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন।
বুলবুল জানান, বর্তমানে মেলবোর্নে তাঁর পরিবার স্থায়ীভাবে বসবাস করছে, তাই তাঁদের সঙ্গে সময় কাটানো এবং কিছু জরুরি ব্যক্তিগত কাজ সম্পন্ন করতেই তিনি দেশ ছাড়ছেন। বিসিবির এক পরিচালক জানান, সভাপতি ক্ষুদে বার্তায় আশ্বস্ত করেছেন যে তিনি দেশের বাইরে থাকলেও অনলাইনে সার্বক্ষণিক সক্রিয় থাকবেন এবং বোর্ডের যেকোনো প্রয়োজনে তাঁর সহযোগিতা পাওয়া যাবে। এক সপ্তাহ সময়ের মধ্যে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে রোববার কলম্বোতে ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ বিশ্বকাপ ম্যাচ দেখার জন্য আইসিসি থেকে আমন্ত্রণ পেলেও সেখানে যাননি বিসিবি সভাপতি। ধারণা করা হচ্ছে, তিনি আজ সোমবার রাতেই মেলবোর্নের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
তবে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ক্ষমতার পরিবর্তনের সময়ে তাঁর এই বিদেশ যাত্রা নিয়ে ক্রিকেট অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের ওপর সম্ভাব্য চাপের গুঞ্জন যখন তুঙ্গে, তখন সভাপতির অনুপস্থিতি বোর্ড প্রশাসনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে ক্রীড়া সংগঠকদের একটি অংশ বিসিবির গত নির্বাচনে গঠনতান্ত্রিক অনিয়মের অভিযোগ তুলে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এর আগেও একবার তাঁর দেশ ছাড়ার গুঞ্জন উঠলেও পরবর্তীতে তিনি অফিসে নিয়মিত হয়ে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী