ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে টাকা দিয়ে ভোট কেনাকে জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধি লঙ্ঘনের প্রতীক হিসেবে অভিহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।
মাহাদী আমিন বলেন, দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত অবস্থানকে পুঁজি করে একটি দল নির্বাচনি প্রচারণা চালাচ্ছে। সেই প্রচারণার অংশ হিসেবে তারা মানুষকে, এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করছে, যা নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, স্বয়ং ওই দলীয় প্রধানের আসনেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে; দেশের অন্যান্য এলাকায় এই দল কী করছে তা সহজেই অনুমান করা যায়। নির্বাচনি আচরণবিধির এই লঙ্ঘন জনবিচ্ছিন্নতা ও রাজনৈতিক দেউলিয়াত্বের চিহ্ন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাহাদী আমিন এসব বক্তব্য রাখেন। তিনি বলেন, যারা সারাক্ষণ দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তারাই ভোটের মাঠে টাকা দিয়ে ভোট কিনতে চেষ্টা করলে সেটি অত্যন্ত লজ্জাজনক। বিশেষ করে ঢাকা-১৫ আসনে ওই দলের শীর্ষ আইনজীবী নেতা খোলাখুলি টাকা বিতরণ করেছেন, যা ভাইরাল হয়ে দেশের সকল স্থানে সমালোচনার জন্ম দিয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের মাঠে দুর্নীতির মাধ্যমে ভোটারদের প্রলুব্ধ করার এই কার্যক্রম দেশের জন্য দ্বিচারিতা এবং নৈতিকতার লঙ্ঘন। মাহাদী আমিন নির্বাচন কমিশন প্রণীত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি-৪ এবং বিধি-২৭ উল্লেখ করেন। তিনি বলেন, এই বিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ; প্রার্থী বা দল দণ্ডনীয় হবেন অর্থদণ্ড ও/অথবা কারাদণ্ডের মাধ্যমে।
এছাড়া খুলনা-১ ও কুমিল্লা-১১, বগুড়া-৪ আসনের বিভিন্ন এলাকায় ওই দলের নেতা ও সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এই ঘটনায় মানুষ আতঙ্কিত হয়েছে। মাহাদী আমিন স্থানীয় প্রশাসন, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান।
বিএনপির মুখপাত্র আরও বলেন, নির্বাচনি প্রচারণার সময়কাল (২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত) বিএনপির জনসভা ও মাঠপর্যায়ের উপস্থিতি প্রমাণ করে যে দল সর্বোচ্চ জনপ্রিয়তায় রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির বিজয় অনিবার্য।
তিনি বলেন, এর মধ্যেও নির্দিষ্ট দল অপপ্রচার চালাচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এবং জাল ভোটের চেষ্টা করছে। এই সকল কার্যক্রমই তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।
মাহাদী আমিন শেষে বলেন, বিএনপির বিজয় রুখতে যত অপপ্রচার, ষড়যন্ত্র বা সহিংসতা করা হোক না কেন, গণতান্ত্রিক জনগণ তা রুখে দেবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)