ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
'নির্বাচনে না নামলে অনেক মানুষ ঘরছাড়া হয়ে পড়ার ঝুঁকিতে পড়তেন'
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-৩ আসনে নিজের প্রার্থিতাকে এলাকার মানুষের নিরাপত্তা ও রাজনৈতিক ভারসাম্যের সঙ্গে যুক্ত করে গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, তিনি নির্বাচনে না নামলে অনেক মানুষ ঘরছাড়া ও গ্রামছাড়া হয়ে পড়ার ঝুঁকিতে পড়তেন। তার দাবি, তার প্রার্থিতার কারণেই এলাকাবাসী এখন তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে রয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে গলাচিপা হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলতে চান— এই এলাকায় যদি আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেন, তাহলে ইউনিয়ন পরিষদের সদস্য থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মচারীরাও একপেশে হয়ে পড়বেন। এতে আওয়ামী লীগের সংগঠন এখানে টিকে থাকা কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
নিজেকে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তুলে ধরে নুর বলেন, কম বয়সী প্রার্থীদের মধ্যে তিনি ভোটারদেরই একজন সন্তান। নানা প্রতিকূলতার কারণে তিনি সব এলাকায় গিয়ে সরাসরি ভোট চাইতে পারেননি এবং অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করাও সম্ভব হয়নি। এ সীমাবদ্ধতার জন্য তিনি ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকার গঠিত হলে তাকে মন্ত্রিত্ব দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই দশমিনা ও গলাচিপার উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
নুর আরও বলেন, এই অঞ্চলের উন্নয়নের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও সঠিক সিদ্ধান্ত না নিলে ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এলাকার সার্বিক উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সচেতনভাবে ভোট দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
জনসভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)