ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সকাল সাড়ে ৭টায় শেষ হলো নির্বাচনী প্রচারণা
নিজস্ব প্রতিবেদক: ভোটের মাঠ থেকে সরে যাচ্ছে মাইক, পোস্টার ও মিছিল—কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার সময়সীমা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার পর আর কোনো প্রার্থী বা দল প্রচার চালাতে পারবেন না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাচন আইন অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হয়। সে হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় প্রচার-প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এবারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে। ফলে তার ঠিক ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার মধ্যেই সব ধরনের প্রচার কার্যক্রম বন্ধ করতে হচ্ছে।
ইসি জানায়, চলতি নির্বাচনে গত ২২ ডিসেম্বর থেকে মোট ২০ দিন আনুষ্ঠানিকভাবে প্রচারের সুযোগ দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে প্রার্থীরা সভা-সমাবেশ, পোস্টার, লিফলেট ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “আইন অনুযায়ী নির্ধারিত সময়ের পর কোনো রাজনৈতিক দল বা প্রার্থী প্রচার চালালে তা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।”
আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন।
ইসি সূত্র জানায়, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন।
দলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে লড়ছেন ২৯১ জন প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ‘হাতপাখা’ প্রতীকে প্রার্থী ২৫৮ জন।
জামায়াতে ইসলামী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে ২২৯ জন এবং জাতীয় পার্টি ‘লাঙ্গল’ প্রতীকে ১৯৮ জন প্রার্থী দিয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকে লড়ছেন ৩২ জন প্রার্থী।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে