ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
তিন আসনে নির্বাচনে বিএনপি প্রার্থীদের আইনি বাধা নেই
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর বিরুদ্ধে ওঠা ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে করা লিভ টু আপিলের শুনানি শেষে আপিল বিভাগ তাদের নির্বাচনে অংশগ্রহণের পথে আর কোনো আইনি বাধা রাখেনি। ফলে তিন প্রার্থীর মনোনয়ন বহাল থাকল।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ সংক্রান্ত সব আবেদনের শুনানি সম্পন্ন হয়।
এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালত এসব লিভ টু আপিল শুনানির জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেন। পরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়গুলো শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
তিনটি লিভ টু আপিলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার শাহ নেওয়াজ। তিনি জানান, আবেদনগুলো নিয়মিত বেঞ্চে শুনানি শেষে নিষ্পত্তি করা হয়েছে।
ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে প্রার্থিতা স্থগিত চেয়ে গত ২ ফেব্রুয়ারি রিট করেছিলেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। তবে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগে লিভ টু আপিল করেন নাহিদ, যেখানে কাইয়ুম ভানুয়াতোর নাগরিক বলে দাবি করা হয়।
এই বিষয়ে আপিলের পরবর্তী শুনানি নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে আদালত নির্দেশ দিয়েছেন।
কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল নির্বাচন কমিশনে আপিল করেন। ইসি আবেদন খারিজ করলে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টও রিট খারিজ করলে লিভ টু আপিল করা হয়। মঙ্গলবার আপিল বিভাগ সেই আবেদনও খারিজ করে দেন।
বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে ঋণখেলাপির অভিযোগে আপিল করা হলেও তা প্রত্যাহার করা হয়। এরপর জামায়াত মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন হাইকোর্টে রিট করেন, যা খারিজ হয়। পরবর্তীতে আপিল বিভাগে লিভ টু আপিল করা হলে আদালত ওই বিষয়ের শুনানি নির্বাচনের পর করার নির্দেশ দেন।
সব মিলিয়ে, তিনটি আসনেই বিএনপির এই তিন প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণে আপাতত আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইলো না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ