ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে শেষ হলো তারেক রহমানের প্রচারণা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে টানা দুই দিনে ১৫টি বিশাল জনসভা করার পর মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক ইতি টেনেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া সম্পন্ন করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জিয়া উদ্যানে যান। সেখানে তিনি তাঁর পিতা, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং তাঁর মাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাঁর মরহুম মা-বাবার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এর মাধ্যমেই তিনি গত ২০ দিন ধরে চলা দেশব্যাপী নির্বাচনি প্রচারণার সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গত ২২ জানুয়ারি সিলেটের পুণ্যভূমি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি সফর শুরু করেছিলেন তারেক রহমান। প্রচারণার শুরুতে তিনি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছিলেন।
সিলেট থেকে শুরু হওয়া এই নির্বাচনি মিশন গত ২০ দিনে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে ব্যাপক জনসমর্থন তৈরি করেছে। সর্বশেষ দুই দিন তিনি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে ১৫টি নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেন। মঙ্গলবার সকাল থেকে নির্বাচনি প্রচারণার ওপর আইনি নিষেধাজ্ঞা শুরু হওয়ায় সোমবার রাতেই তিনি তাঁর নির্বাচনি কার্যক্রম শেষ করলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)