ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভোট পর্যবেক্ষণে মাঠে নামছে ইইউর ২০০ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আজ থেকে মাঠপর্যায়ে কাজ শুরু করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক মিশন। ইউরোপসহ উত্তর আমেরিকার কয়েকটি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই দল দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারবেশন মিশন বাংলাদেশ ২০২৬ এক আনুষ্ঠানিক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
ইইউ জানায়, তাদের ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত মোট ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে অংশ নেবেন।
বার্তায় আরও বলা হয়, ভোটের আগের দিন ঢাকায় সব স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এতে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল প্রস্তুত ও প্রকাশের পুরো প্রক্রিয়া কীভাবে পর্যবেক্ষণ করতে হবে—সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পর্যবেক্ষকদের সারা দেশে বিভিন্ন জেলায় ও নির্বাচনী এলাকায় মোতায়েন করা হবে, যাতে তারা সরাসরি মাঠপর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস মিশনের প্রাথমিক পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরবেন বলে জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ