ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মির্জা আব্বাস
'ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না'
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের কঠোর আন্দোলনের মাধ্যমে অর্জিত ভোটাধিকার রক্ষায় দেশবাসীকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটের ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কাউকে কেন্দ্র ছাড়া যাবে না এবং কোনো ষড়যন্ত্রই মেনে নেওয়া হবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পীর জঙ্গী মাজার সংলগ্ন সড়কে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বক্তব্যের শুরুতে মির্জা আব্বাস ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, "এই স্থানটি বিএনপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৯১ সালে এখান থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর নির্বাচনি লড়াইয়ের শুভ সূচনা করেছিলেন। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এখানে জনসভা করেছিলেন।" তিনি দেশব্যাপী নির্বাচনি প্রচারণা চালানোর জন্য তারেক রহমানের পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন।
নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, "দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু আমরা খবর পাচ্ছি, ঢাকাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফল পাল্টে দেওয়ার নীল নকশা চলছে। আমি স্পষ্ট বলে দিতে চাই—ভোটকেন্দ্রে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে সে সরকারি বা বেসরকারি যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।"
নিজ এলাকার নাগরিক সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকা-৮ আসনে গ্যাস, পানি ও জলাবদ্ধতার প্রকট সমস্যা রয়েছে। ক্ষমতাচ্যুত সরকারের আমলে খেলার মাঠ ও কবরস্থানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। তিনি দাবি করেন, জনগণের সরকার ক্ষমতায় আসলে এসব দখলকৃত জমি উদ্ধার করে পুনরায় পার্ক ও কবরস্থানের জন্য উন্মুক্ত করা হবে। পাশাপাশি স্কুলগামী শিশু ও নারীদের নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থা আধুনিক করার প্রতিশ্রুতি দেন তিনি।
বেকারত্ব দূরীকরণের বিষয়ে তিনি বিএনপি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা আশা করি তারেক রহমানের ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে এ দেশের বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
মির্জা আব্বাস নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সব প্রতিকূলতা জয় করে আমরা ধানের শীষকে বিজয়ী করব। ঢাকা-৮ সহ সারা দেশে ধানের শীষের জোয়ার দেখে ষড়যন্ত্রকারীরা ভীত হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)