ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
১২ তারিখ সঠিক দলকে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের সরাসরি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে। তিনি বলেন, ভোটের দিনে সঠিক সিদ্ধান্তের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধুপখোলা মাঠে আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে তিনি ভোটারদের প্রতি সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ তারিখ সবাই দায়িত্বশীল ভূমিকা রেখে সঠিক দলকে ভোট দিয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করুন। তার মতে, গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে সঠিক সিদ্ধান্ত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, এই আসনে বিজয় নিশ্চিত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে নতুন গতি আসবে।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে নির্বাচনের পরদিন থেকেই দেশ পুনর্গঠনের কাজে সবাইকে নিয়ে মাঠে নামবে দলটি। পুরান ঢাকার গ্যাস সংকট নিরসন, বুড়িগঙ্গা নদীর দূষণ কমানোসহ নগরবাসীর জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
তারেক রহমান বলেন, জনগণের রায়ই হবে ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা। তিনি আশা প্রকাশ করেন, ভোটারদের সচেতন সিদ্ধান্তের মধ্য দিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সরকার গঠনের পথ তৈরি হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত