ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
খোলামেলা সম্পর্কে ঝুঁকছে নতুন প্রজন্ম
আন্তর্জাতিক ডেস্ক: এক সময় প্রেম বা সম্পর্ক মানেই ছিল একনিষ্ঠতা আর আজীবন দায়বদ্ধতা। একাধিক সম্পর্কে জড়ানোকে দেখা হতো সামাজিক অপরাধ হিসেবে। তবে সময় বদলেছে, বদলেছে মানুষের ভাবনাও। বিশেষ করে বর্তমান প্রজন্ম জেনারেশন জি সম্পর্কের ক্ষেত্রে আগের চেনা ছক ভেঙে নতুন পথে হাঁটছে। ভালো না লাগলে সম্পর্ক টেনে নেওয়ার ধারণার বিপক্ষে তারাই সবচেয়ে সোচ্চার। সাম্প্রতিক এক সমীক্ষায় সেই পরিবর্তনেরই স্পষ্ট ছবি উঠে এসেছে।
বিবাহবহির্ভূত ডেটিং প্ল্যাটফর্ম গ্লিডেন পরিচালিত এই সমীক্ষায় অংশ নেন এক হাজার ৫১০ জন। প্রতিবেদনে দেখা গেছে, মোট উত্তরদাতার ৬৯ শতাংশ মনে করেন খোলামেলা বা মুক্ত সম্পর্কের সামাজিক গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেড়েছে। এই মানসিক পরিবর্তন শুধু বড় শহরেই সীমাবদ্ধ নয়, ছোট শহরগুলোতেও একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
দিল্লি, মুম্বাই, আমেদাবাদ, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও কলকাতার ৬৮ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, ভারত ধীরে ধীরে মুক্ত সম্পর্কের ধারণার প্রতি আরও উন্মুক্ত হচ্ছে। তবে একই সঙ্গে ২২ শতাংশ এখনও একবারের বিয়ে ও একনিষ্ঠ সম্পর্কের পক্ষে মত দিয়েছেন। এই শহরগুলোর মধ্যে মুক্ত সম্পর্কের বিষয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে রাজধানী দিল্লি।
সমীক্ষা অনুযায়ী, দিল্লির প্রায় ৮০ শতাংশ উত্তরদাতা একাধিক বিয়ে বা সম্পর্কে আপত্তি দেখেন না। যদিও ১৫ শতাংশ এখনও এ ধারণার বিরোধিতা করেছেন। মুম্বাইয়ে ৬৯ শতাংশ খোলামেলা সম্পর্কের পক্ষে মত দিয়েছেন, বিপরীতে ২৬ শতাংশ মনোগামির পক্ষে অবস্থান নিয়েছেন। বেঙ্গালুরুতেও ৭০ শতাংশ মানুষ সম্পর্কের স্বাধীনতায় বিশ্বাসী।
এই পরিবর্তনের ছাপ পড়েছে জয়পুর, লুধিয়ানা, পাটনা, কোচি, গুয়াহাটি ও ইন্দোরের মতো তুলনামূলক ছোট শহরগুলোতেও। সমীক্ষায় দেখা গেছে, এসব শহরের প্রায় ৭০ শতাংশ উত্তরদাতা স্বাধীন ও বহুমুখী সম্পর্কের পক্ষে মত দিয়েছেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য গুয়াহাটির অবস্থান। সেখানে ৮৬ শতাংশ অংশগ্রহণকারী মুক্ত সম্পর্কের ধারণাকে সমর্থন করেছেন। জয়পুরে এই হার ৭৭ শতাংশ, লুধিয়ানায় ৭৪ শতাংশ। এমনকি পাটনার মতো শহরেও ৬৫ শতাংশ উত্তরদাতা একাধিক সম্পর্কের পক্ষে মত দিয়েছেন।
সমীক্ষা বলছে, সম্পর্কের ক্ষেত্রে সামাজিক ট্যাবু ভাঙার প্রবণতা বাড়ছে। বিয়ে ও প্রেমের সংজ্ঞা নতুন করে ভাবছে তরুণ প্রজন্ম, যেখানে ব্যক্তিগত স্বাধীনতা ও মানসিক স্বচ্ছন্দ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে