ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
পুরুষদের প্রজনন ক্ষমতা কমার কারণ ও প্রতিকার
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সময়ে পুরুষদের প্রজনন ক্ষমতা বা ফার্টিলিটি কমে যাওয়া একটি বড় স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুধু পরিবেশ দূষণ বা জেনেটিক কারণে নয়, দৈনন্দিন খাদ্যাভ্যাসও শুক্রাণুর সংখ্যা ও মানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
শুক্রাণুর জন্য ক্ষতিকর ৫ ধরনের খাবার:
১. প্রক্রিয়াজাত মাংস: সসেজ, সালামি, বেকন বা ক্যানবন্দি মাংসে প্রিজারভেটিভ ও স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা নিয়মিত সেবনে শুক্রাণুর গঠন দুর্বল করতে পারে।
২. অতিরিক্ত চিনি ও সফট ড্রিঙ্কস: সোডা, এনার্জি ড্রিঙ্ক এবং মিষ্টিজাতীয় খাবার ইনসুলিন রেজিস্ট্যান্স বৃদ্ধি করে, যা শুক্রাণুর গতিশীলতা কমায়। এছাড়া অতিরিক্ত ওজন বৃদ্ধি টেস্টোস্টেরন হ্রাস ও ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি করে।
৩. সয়াবিন ও সয়া পণ্য: সয়াবিনে থাকা আইসোফ্ল্যাভোনস হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। অতিরিক্ত সয়া প্রোটিন বা সয়া মিল্ক সেবন করলে শুক্রাণুর ঘনত্ব হ্রাস পেতে পারে।
৪. ট্রান্স ফ্যাট ও ভাজাপোড়া খাবার: ফাস্ট ফুড, পিৎজা, বার্গার বা ভাজাপোড়া খাবারে থাকা ট্রান্স ফ্যাট রক্ত সঞ্চালনায় বাধা দেয় এবং প্রজনন অঙ্গের কোষ ক্ষতিগ্রস্ত করে।
৫. প্লাস্টিক প্যাকেট ও বিসফেনল-এ (BPA): প্লাস্টিকের বোতল বা কনটেইনারে থাকা রাসায়নিক হরমোনের কার্যকারিতা নষ্ট করতে পারে। প্লাস্টিকে খাবার গরম করা বা পানি পান করা প্রজনন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
প্রজনন ক্ষমতা বাড়ানোর পরামর্শ:
পুষ্টিকর খাবার: কুমড়ার বীজ, ডিম, কলা, সবুজ শাক-সবজি, রঙিন ফল ও বাদাম।
ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ: নিয়মিত যোগব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনধারণ।
অস্বাস্থ্যকর অভ্যাস ত্যাগ: ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলা।
বিশেষজ্ঞদের মতে, খাদ্যাভ্যাস ও জীবনধারায় পরিবর্তন আনার মাধ্যমে শুক্রাণুর স্বাস্থ্য মাত্র ৩ মাসের মধ্যে উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত